(ক) উপরোক্ত আদর্শের সংরক্ষণ ও হিফাজত করা মাদরাসার প্রত্যেক সদস্য, শিক্ষক-ছাত্র, কর্মচারী ও মাদরাসার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পবিত্র দায়িত্ব।
(খ) কোন শিক্ষক-ছাত্র, কর্মচারীর জন্য, প্রচলিত রাজনীতি বা এমন সব সংগঠন এবং সভা-সমিতিতে যোগদান করা নিষিদ্ধ যা মাদরাসার আদর্শ, উদ্দেশ্য ও স্বার্থের পরিপন্থি।
(গ) মুসলমানদের সন্তান ও তাদের দানকৃত যাবতীয় আমানতের যথাযত হেফাজত করা।
(ঘ) শিক্ষক ও সংশ্লিষ্টদের লক্ষ্য হবে দ্বীনি খেদমত।
(ঙ) শিক্ষার্থীদের কুরআন মাজীদ হিফজ ও তাজবিদসহ শিক্ষা দেওয়া।
(চ) সহিহ হাদীস ভিত্তিক আকীদা ও আমল শেখানো।
(ছ) ইসলামী জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষার সহিত যুগোপযোগী সমন্বয় ঘটানো।
(জ) সমাজে দ্বীনের প্রচার ও ইসলামী নেতৃত্ব তৈরি করা।