اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” 📚 সূরা আলাক (৯৬:১)
আপডেট

মাসনুন দোয়া

আগস্ট ৩০, ২০২৬ মাসনুন দোয়া
মাসনুন দোয়া

১।

বাংলা উচ্চারণঃ  রব্বানা  যঃলামনা – আনফুসানা – ওয়া   ইল্লাম তাগফিরলানা – ওয়া  তার’হামনা – লানাকূ-  নান্না  মিনাল  খ-সিরীন।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের উপর যুলুম করেছি।যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর অনুগ্রহ না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। [ সূরা আল আ’রাফঃ ২৩।]

 

২।

বাংলা উচ্চারণঃ  রব্বানা  তাক্বব্বাল  মিন্না  ইন্নাকা  আংতাস সামী’উল  আলীম।

অর্থঃ”হে আমাদের পালনকর্তা! আমাদের (প্রার্থনা) ক্ববুল কর। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা  ও  সর্বজ্ঞানী। [সূরা, আল -বাকারাহঃ আয়াত -১২৭।]

 

৩।

বাংলা উচ্চারণঃ  রব্বানা – লা – তুআ- খিযনা – ইন  নাসী-না – ‌আও  আখত্ব’না।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমরা যদি ভুল যাই কিংবা ভুল করি, সেই জন্য আপনি আমাদেরকে অপরাধী করবেন না।  [ সূরা, আল বাকারাহঃ আয়াত – ২৮৬।]

 

৪। বাংলা উচ্চারণঃ রব্বানা ইন্নাকা র‌উফুর  রহীম।

 

৫।

বাংলা উচ্চারণঃ রব্বানা – ইন্নানা – আ-মান্না – ফাগফিরলানা – যুনূবানা – ওয়াক্বিনা – ‘আযা- বান  না-র।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর। [সূরা, আলে-ইমরানঃ আয়াত – ১৬।]

 

৬।

বাংলা উচ্চারণঃ  রব্বানা  আফরি’গ  ‘আলাইনা  সবর‌উ  ওয়া  তা ওয়াফফানা  মুসলিমী- ন ।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন।  [ সূরা, আল আ’রাফঃ আয়াত – ১২৬।]

 

৭।

বাংলা উচ্চারণঃ  রব্বি  ‘হাবলী  মিনাছ্   ছ-লিহীন।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আপনি আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। [সূরা,আস-সাফফাতঃ আয়াত -১০০।]

 

৮।

বাংলা উচ্চারণঃ রব্বানা  ‘হাবলানা  মিন  ‘আঝ‌ওয়া  জিনা  ওয়া  যুররিইয়া- তিনা  কুররতা  আ’য়ূনিউ   ওয়াজ’আলনা – লিল  মুত্তাক্বী-না ইমা-মা। অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শস্বরূপ করুণ।  [‌ সূরা,আল-ফুরক্বানঃ আয়াত -৭৪।]

 

৯।

বাংলা উচ্চারণঃ  রব্বানা – আ-তিনা  ফিদ্ – দুন‌ইয়া  হাসানাতাও, ওয়া  ফিল  আ-খিরতি  হাসানাতাও , ওয়াক্বিনা – আযা-বান  না – র। অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন আযাব থেকে রক্ষা করুন। [ সূরা, আল বাকারাহঃ আয়াত – ২০১।]

 

১০।

বাংলা উচ্চারণঃ রব্বির  ‘হামহুমা  কামা  রব্বাইয়া – নী  ছ’গী – র-।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদের পিতা-মাতার আমাদেরকে ছোট অবস্থায় তেমনভাবে আদর যত্ন দিয়ে প্রতিপালন করিয়াছেন, আপনি তেমনি তাহাদের প্রতি রহম করুন। [ সূরা,আল-ইসরা(বনী-ইসরাঈল)ঃআয়াত-২৪।]

 

১১।

বাংলা উচ্চারণঃ রব্বি  ইন্নী  যঃলামতু  নাফসী  ফাগফিরলী।

অর্থঃ”হে আমার পালনকর্তা! আমি আমার নিজের প্রতি যুলুম করেছি।অত‌এব আপনি আমাকে ক্ষমা করুন। [ সূরা,ক্বাছাছঃ আয়াত – ১৬।]

 

১২। ।

বাংলা উচ্চারণঃ   রব্বি  ইন্নী  যঃলামতু  নাফসী  ফা’গফিরলী, ইন্নাহু   হুওয়াল  ‘গফূ-রুর  রহী – ম ।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি যুলুম করিয়াছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি অতিব ক্ষমাশীল ও পরম দয়ালু। [ সূরা, আল- কাসাসঃ আয়াত -১৬।]

 

১৩ ।

বাংলা উচ্চারণঃ  রব্বি ‌  ঝিদনী –   ইলমা -।

অর্থঃ “হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।  [ সূরা, আত্ব-ত্ব-হাঃ আয়াত -১১৪।]

 

১৪। বাংলা উচ্চারণঃ  রব্বিশরহঃলী  স্বদরী  ওয়া  ইয়াসসির  লী  আমরী  ওয়াহঃলুল  উক্বদাতাম  মিল  লিসা – নী  ইয়াফক্বহূ  ক‌ওলী ।

অর্থঃ “হে আমার পালনকর্তা!আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।যাতে তারা আমার কথা বুঝতে পারে। [ সূরা, আত্ব-ত্ব-হাঃ আয়াত -২৪-২৮।]

 

১৫।

বাংলা উচ্চারণঃ  রব্বিজ্ব ‘আলনী মুকী-মাছ্ব ছ্বলা-তি ওয়া মিন যুররিইইয়াতী-,রব্বানা ওয়া তাক্বববাল দু’আ-ই।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হ‌ইতেও।হে আমার পালনকর্তা!আর আমার দু’আ কবুল করুন। [ সূরা,ইবরাহীমঃ আয়াত – ৪০।]

 

১৬ ।

বাংলা উচ্চারণঃ রব্বানা’গ  ফিরলী  ওয়া  লি  ওয়া – লিদাইয়্যা  ওয়া  লিলমু’মিনী – না  ইয়াওমা  ইয়াক্বু – মুল  ‘হিসা – ব । অর্থঃ “হে আমাদের পালনকর্তা! যেইদিন হিসাব অনুষ্ঠিত হবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মু’মিনদেরকে ক্ষমা করুন। [ সূরা,ইবরাহীমঃ আয়াত – ৪১।]

 

১৭। বাংলা উচ্চারণঃ রব্বি’গ  ফিরলী  ওয়া  লী  ওয়া – লিদাইয়্যা  ওয়া  লিমান  দাখলা  বাইতিয়া  মু’মিনাও  ওয়া  লিল  মু’মিনী- না  ওয়াল  মু’মিনা- ত ।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আপনি আমাকে,আমার পিতামাতাকে এবং যিনি/যাহারা বিশ্বাসী হ‌ইয়া আমার গৃহে প্রবেশ করে তাদেরকে/তাহাদেরকে আর মু’মিন পুরুষদেরকে ও মু’মিন নারীদেরকে ক্ষমা করুন । [ সূরা,নূহঃ আয়াত – ২৮।]

 

১৮।

বাংলা উচ্চারণঃ  রব্বি’গ ফির ওয়ার  ‘হাম ওয়া  আংতা  খ‌ইরুর  র-‘হিমী- ন।

অর্থঃ “হে আমার পালনকর্তা! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন,আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।

[ সূরা, আল-ম’মিনুনঃ আয়াত- ১১৮।]

 

১৯। বাংলা উচ্চারণঃ রব্বানা  আ- মান্না  ফা’গফির  লানা  ওয়ার  ‘হামনা  ওয়া  আংতা  খ‌ইরুর  র-‘হিমী- ন ।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান আনিয়াছি,অত‌এব আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন,আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। [ সূরা, আল -মু’মিনুনঃ আয়াত – ১০৯।]

 

২০।

বাংলা উচ্চারণঃ  রব্বাহু  আন্নী  মাসসানিইয়াদ্ব   দ্বুররু   ওয়া  আংতা  আর’হামুর  র- হিমী- ন ।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমি দুঃখ -কষ্টে পতিত হ‌ইয়াছি ,আর আপনিই তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। [ সূরা, আল -আম্বিয়াঃ আয়াত-  ৮৩।]

 

২১ ।

বাংলা উচ্চারণঃ রব্বানা  লা তাজ্ব’আলনা  মা’আল  ক্ব‌ওমিজ  জ-লিমী – ন।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করিবেন না। [ সূরা, আল -আ’রাফঃ আয়াত – ৪৭।]

 

২২। বাংলা উচ্চারণঃ  রব্বানা  লা  তাজ্ব’আলনা  ফিতনাতাল  লিল ক্ব‌ওমিজ   জ- লিমী – ন।

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিবেন না। [ সূরা, ইউনুসঃ আয়াত – ৮৫।]

 

২৩।

বাংলা উচ্চারণঃ রব্বি লা তাজ্ব‌’আলনী -ফিল ক্ব‌ওমিজ জ- লিমী- ন।

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আপনি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিবেন না। [সূরা,আল-মুমিনুনঃআয়াত-৯৪।]

 

২৪।  বাংলা উচ্চারণঃ রব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব’আছু ইবা-দাক।

অর্থঃ হে আমার প্রভু! আমকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাদেরকে।

{মুসলিম,হা/৭০৯}

 

২৫ ।

বাংলা উচ্চারণঃ  লা- ইলা- হা  ইল্লা- আংতা  সুব’হা- নাকা  ইন্নী- কুনতু  মিনায্  য-লিমী- ন ।

অর্থঃ আপনি ছাড়া (সত্য‌ই) কোন মাবুদ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করিতেছি, নিশ্চয়ই আমি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত। [ সূরা, আল -আম্বিয়াঃ আয়াত – ৮৭।]

 

২৬ ।

বাংলা উচ্চারণঃ  ‘হাসবুনাল্ল- হু  ওয়া  নি’অমাল  ওয়াকী- ল ।

অর্থঃ আল্লাহ তা’আলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উওম কর্মবিধায়ক। [সূরা, আলে-ইমরানঃ আয়াত- ১৭৩।]

 

২৭।

বাংলা উচ্চারণঃ  ‘হাসবিইয়াল্ল- হু  লা — ইলা–হা  ইল্লা–হু; ‘আলাইহি  তাওয়াক্কালতু  ওয়া  হুওয়া  রব্বুল  আরশিল  আযীম।

অর্থঃ আমরা জন্য আল্লাহ তা’আলাই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মা’বুদ নেই। আমি তাঁহার উপর‌ই তাওয়াক্বাল করিয়াছি এবং তিনি মহাআরশের অধিপতি।  [ সূরা,আত-তাওবাঃ আয়াত -১২৯।]

 

২৮।

বাংলা উচ্চারণঃ ইন্না–  লিল –হি   ওয়া  ইন্না  ইলাইহি  র– জ্বি’ঊ–ন।

অর্থঃ নিশ্চয়ই আমরা আল্লাহ তা’আলা জন্য এবং নিশ্চিতভাবে আমরা তাহার‌ই দিকে প্রত্যাবর্তনকারী । [ সূরা, আল বাকারাহঃ আয়াত ১৫৬।]

২৯।

বাংলা উচ্চারণঃ সুব’হা–না  রব্বিকা  রব্বিল  ‘ইয্বয্বাতি  ‘আম্মা– ইয়াছ্বিফূ- ন । ওয়া  সালা–মুন  ‘আলাল   মুরসালী – ন । ওয়াল  ‘হামদু  লিল্লা–হি   রব্বিল   ‘আ- লামী- ন।

অর্থঃ তাহারা (মুশরিকগন) যাহা আরোপ করে তাহা হ‌ইতে পবিত্র ও মহান আমাদের পালনকর্তা,যিনি সকল ক্ষমতার অধিকারী। আর শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি।আর সকল প্রসংসা আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্যে।   [ সূরা,আস-সাফফাতঃ আয়াত – ১৮০-১৮২।]

 

৩০। বাংলা উচ্চারণঃ  আল্ল-হুম্মা রব্বানা – আ-তিনা  ফিদ্ – দুন‌ইয়া  হাসানাতাও, ওয়া  ফিল  আ-খিরতি  হাসানাতাও , ওয়াক্বিনা – আযা-বান  না – র।

অর্থঃ “হে আল্লাহ্ তা’আলা!আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন আযাব থেকে রক্ষা করুন। [বুখারী,হা/ ৪৫২২ ; মুসলিম,হা/২৬৯০ ; মিশকাত,হা/২৪৮৭।]

 

৩১ ।  বাংলা উচ্চারণঃ  আল্ল-হুম্মা’গ ‌ ফিরলী  ওয়ার ‘হামনী  ওয়া  আল ‘হিকনী –বির   রফী–ক্বিল   আ’অলা।

অর্থঃ হে আল্লাহ তা’আলা! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন এবং সুমহান সঙ্গীদের সহিত আমাকে মিলিত করুন।

৩২। বাংলা উচ্চারণঃ  আল্ল-হুম্মা  ইন্নী  আ’ঊযুবিকা  মিনাল  বরস্বি ওয়াল  জুনূ-নি  ওয়াল  জুযা-মি  ওয়া  মিন  সায়য়্যিয়্যিল  ‘আসক্ব-ম।

অর্থঃ “হে আল্লাহ তা’আলা! আমি আপনাদের নিকট শ্বেত(কুষ্ঠ) রোগ হ‌ইতে, পাগলামি হ‌ইতে,খুজলী-পাচড়া হ‌ইতে এবং ঘৃণ্য রোগ হ‌ইতে পরিত্রাণ পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করিতেছি।  [ আবূ দাউদ,হা/১৫৫৪ ; মিশকাত,হা/২৪৭০।]

৩৩। বাংলা উচ্চারণঃ  আল্ল-হুম্মা  ইন্নী  আস‌আলুকাল  হুদা – ওয়াত তুক্ব  ওয়াল  আফা–ফা  ওয়াল  গিনা-।

অর্থঃ হে আল্লাহ তা’আলা! আমি আপনার নিকট হেদায়েত,তাক্ব‌ওয়া , চরিত্রের নির্মলতা বা নিষ্কলুষতা এবং আত্ননির্ভরশীলতা বা সচ্চলতা প্রর্থনা করিতেছি। [মুসলিম,হা/২৭২১; তিরমিযী,হা/৩৪৮৯; মিশকাত,হা/২৪৮৪; ইবনু মাজাহ,,হা/৩৮৩২।]

 

৩৪। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা  ইন্নী  আ’ঊযুবিকা  মিনাল  কুফরি ওয়াল  ফাকরি  ওয়া  আ’ঊযু  বিকা  মিন আযা–বিল ক্ববর।

অর্থঃ হে আল্লাহ!আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্র্য থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। { আবূ দাউদ,হা/ ৫০০২}

 

৩৫। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আস‌আলুকাল জান্নাত ওয়া আ’ঊযুবিকা মিন্ না–র।

অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই আর আমি আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় চাই। { আবূ দাউদ,হা/৭৯২,৯৮৫ ; মিশকাত,হা/৭৯২।}

 

৩৬ । বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিনাল বুখলি ওয়া আ’ঊযু বিকা মিনাল জুবনি ওয়া আ’ঊযুবিকা আন উরদ্দা ইলা -আর যালালি উমুরী ওয়া আ’ঊযুবিকা মিন্ ফিতনাতিল দুনিয়া-ওয়া আ’ঊযু বিকা মিন আযা–বিল ক্ববর।

অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অপমানকর অতি বৃদ্ধ বয়সে পৌছান থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিৎনা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।   { বুখারী,হা/২৮২২,৬৩৭০ ; মিশকাত,হা৯৬৪।}

৩৭ । বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা,’আ‌’ইননী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিক।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে আপনার যিকির করতে,শুকর করতে এবং আপনার ইবাদত সুন্দর ভাবে করতে তাওফিক ও ক্ষমতা দান করুন।     { আবূ দাউদ,হা/ ১৫২২}

 

৩৮ । বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা  ইন্নাকা  ‘আফুব্বন  কারীমুন  তু’হিব্বুল ‘আফ‌ওয়া   ফা’অফু–আন্নী।

অর্থঃ হে আল্লাহ তা’আলা! আপনি তো খুবই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালবাসেন।অত‌এব আপনি আমাকে ক্ষমা করে দিন।   [ইবনু মাজাহ,হা/৩৮৫০; তিরমিযী,হা/৩৫১৩।}

 

৩৯। বাংলা উচ্চারণঃ  আল্ল-হুম্মা ফিরলী  ওয়ার ‘হামনী , ওয়ার‌  আ-ফিনী  ওয়ারযুকনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়ার ফা’অনী।

অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত করুন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন, আমাকে হিদায়াত করুন, আমাকে পুণতা দান করুন এবং আমাকে সুউচ্চ করুন।{ মিশকাত,হা/৯০০; তিরমিযী,হা/২৮৪; আবূ দাউদ,হা/৮৫০।}

 

৪০। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা রব্বা জিবরাঈল  ওয়া মিকাঈল ওয়া ইসরা-ফীলা, আ’ইযনী মিন হাররিন না-রি আযা-বিল ক্ববর।

অর্থঃ হে আল্লাহ, জিবরাঈল মিকাঈল ও ইসরা-ফীলের প্রভূ আমাকে জাহান্নামের আগুনের উত্তাপ ও কবরের আযাব থেকে রক্ষা করুন।    {মুসনাদু আহমদ,৬/৬১; আস-সুনানুল কুবরা ৬/৪০।}

 

৪১ । বাংলা উচ্চারণঃ আস্তগ ফিরুল্ল-হাল্লাযী লা ইলা-হা ইল্লা -হুয়াল ‘হাই’উল ক্ব‌ই’উম ওয়া আতূবু ইলাইহি।

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ,যিনি ব্যতীত কোন উপাস্য নেই।যিনি চিরঞ্জীব ও সবকিছু ধারক। আমি তাঁর দিকে ফিরে যাচ্ছি বা তাওবা করছি।           { তিরমিযী,হা/৩৫৭৭ ; মিশকাত,হা/২৩৫৩।}

 

৪২। বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়াল আ’জযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনী ওয়া দালাইদ্  দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থঃ “হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে,অপারগতা ও অলসতা থেকে,কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে।

৪৩ ।

বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা আনতা রব্বী লা-ইলা-হা ইল্লা-আনতা খালাক্বতানী ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা আলা ‘আহদিকা ওয়া ওয়া ‘দিকা মাস্তাত্বা’তু। আ’ঊযুবিকা মিন্ শাররি মা -সানা’তু আবুউ লাকা বিনি’মাতিকা ‘আলাইয়্যা ওয়া আবূউ লাকা বিযাম্বী ফাগফি্র লী ফাইন্নাহূ লা ইয়াগ ফিরুয  যুনুবা ইল্লা -আনতা।

অর্থঃ হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিঞ্জার উপর রয়েছি ততটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা-সহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপসহ।অত‌এব আপনি আমাকে ক্ষমা করে দিন,কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।                         {বুখারী,হা/৬৩০৬,৫৮৬।}

৪৪।

বাংলা উচ্চারণঃ রব্বানা – লা তুআ -খিযনা ইন নাসী না আও আখত্বনা।রব্বানা ওয়া লা তা’হমিল ‘আলাইনা  ইছ্বরন কামা ‘হামালতাহু  ‘আলাল্লাযী-না মিন ক্ববলিনা। রব্বানা ওয়া লা তু’হমমিলনা মা – লা -ত্ব- ক্বতা লানা বিহী -;ওয়া’অফূ ‘আন্না  -,ওয়া’গফির লানা -,ওয়ার হামনা -,আংতা মাওলানা –ফানছুরনা  ‘আলাল ক্ব‌ওমিল‌  কআফইরঈ-ন ।

অর্থঃ”হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভূলে যাই কিংবা ভুল করি, সেইজন্য আপনি আমাদেরকে অপরাধী করিবেন না।হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের যেমন গুরুদায়িত্ব অর্পন করিয়েছিলেন, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিবেন না।হে আমাদের প্রতিপালক!আপনি আমাদেরকে এমন কিছু ভার বহন করাইবেননা,যাহার সামথ্য আমাদের নেই।আর আপনি আমাদের মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক,অত‌এব আপনি আমাদেরকে সত্য প্রর্ত্যাখ্যানকারী (কাফের) সম্প্রদায়ের বিরুদ্ধে (সাহায্য ও) জয়যুক্ত করুন।             [সূরা, আল বাকারারঃ আয়াত -২৮৬।]

 

৪৫। বাংলা উচ্চারণঃ লা ‌- ইলা- হা  ইল্লা–হুল  আ’জী-মুল ‘হালী–ম; লা  ‌ইলা – হা ইল্লা- হু  রব্বুস  সামা- ওয়া- তি ওয়াল আরদ্ব; রব্বুল ‘আরশিল ‘আজী–ম।

অর্থঃ আল্লাহ ছাড়া সত্য‌ই কোন ইলাহ নাই,যিনি মহান ও ধৈর্যশীল। আল্লাহ ছাড়া সত্য‌ই কোন ইলাহ নাই, তিনি আসমানসমূহ-যমীনের প্রতিপালক এবং মহান আরশের অধিপতি।                   [বুখারী,হা/৫৯০৫(ই.ফাঃ)]

 

৪৬ । বাংলা উচ্চারণঃ লা ‌- ইলা- হা  ইল্লা–হুল  আ’জী-মুল ‘হালী–ম; লা  ‌ইলা – হা ইল্লা- হু  রব্বুল ‘আরশিল ‘আজী–ম; লা  ‌ইলা – হা  ইল্লা- হু  রব্বুস  সামা- ওয়া- তি  ওয়া রব্বুল আরদ্বি; ওয়া রব্বুল ‘আরশিল কারী–ম।

অর্থঃ আল্লাহ ছাড়া সত্য‌ই কোন ইলাহ নাই, তিনি অতি উচ্চ মর্যাদাসম্পন্ন ও অশেষ ধৈর্যশীল।আল্লাহ ছাড়া সত্য‌ই কোন ইলাহ নাই, তিনি আরশে আযীমের প্রতিপালক।আল্লাহ তাআলা ছাড়া সত্য‌ই আর কোন ইলাহ নাই, তিনি আসমানসমূহ প্রতিপালক ও যমীনের প্রতিপালক এবং সম্মাতিত আরশের অধিপতি।  [বুখারী,হা/৫৯০৬(ই.ফাঃ)]

৪৭। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী ‘আস‌আলুকা  বিআন্নী  ‘আশহাদু আন্নাকা  ‘আনতাল্ল-হু  লা- ইলা- হা  ইল্লা- আনতাল  আ’হাদুস সামাদুল  লাযী  লাম ইয়ালিদ, ওয়া    লাম ইউলাদ , ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান  আ’হাদ।

অর্থঃ”হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে, আমি সাক্ষ্য প্রদান করছি, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো মা’বুদ নেই। আপনিই একক, অমুখাপেক্ষী,যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তাঁর সমতুল্য কেউ নেই।                 [তিরমিযী,হা/৩৪৭৫; ইবনু  মাজাহ,হা/৩৮৫৭।]

 

৪৮। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা, ইন্নী আস‌আলুকা বিআন্না লাকাল হামদু, লা – ইলা- হা  ইল্লা- আনতা,[আল-মান্নানু], [ইয়া-] বাদী’আস সামা- ওয়া- তি  ওয়াল  আরদি, ইয়া যাল  জালা-লি। ওয়াল  ইকর-ম,  ইয়া ‘হাইউ  ইয়া  ক্ব‌ইঊম।

অর্থঃ “হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি (এই বলে) যে,সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো মা’বুদ নেই,হে মহাদাতা,হে আসমানসূ ও পৃথিবীর উদ্ভাবক,হে মহত্ত্ব ও সম্মানের মালিক,হে চিরঞ্জীব,হে সর্বকর্তৃত্বময় অভিভাবক।”[ইবনু মাজাহ,হা/৩৮৫৮; তিরমিযী,হা/৩৫৪৪; আবু দাউদ,হা/১৪৯৫;নাসাঈ,হা/১২৯৯।]

 

৪৯।বাংলা উচ্চারণঃ  ইয়া  ‘হাইয়্যু  ইয়া  কাইয়্যু-ম  বির’হমাতিকা  আস্তাগী–ছ।

অর্থঃ “হে চিরঞ্জীব আর সমস্ত কিছুর ধারণ ও সংরক্ষণকারী! আপনার রহমতের ওসীলায় পরিত্রাণ প্রার্থনা করিতেছি।          [তিরমিযী,হা/৩৫২৪(ইঃফাঃ)]

 

৫০। বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা’গ  ফিরলী  যামবী কুলাহু  দিকক্বাহু  ওয়া  জ্বিলাহু  ওয়া  আওওয়ালাহু  ওয়া  আ-খিরহু ওয়া  ‘আলা-নিয়াতাহু  ওয়া  সিররহ্।

অর্থঃ “হে আল্লাহ তা’আলা! আমার সকল গুনাহ মাফ করে দিন, ছোট ও বড়, প্রথম ও শেষ,প্রকাশ্য ও অপ্রকাশ্য।[মুসলিম,হা/৯৬৮(ইঃফাঃ); আবু দাউদ,হা/৮৭৮(ইঃফাঃ)]

 

রাতে ঘুমাইতে যাওয়ার সময় পঠিতব্য মাসনূন যিকির-আযকার ও দু’আ-

 

১। সূরা আস-সাজদা ও সূরা আল মুলক তিলাওয়াত করা। একবার।

 

২। বাংলা উচ্চারণঃ বিসমিকা রব্বী, ওয়া  দ্ব’অতু  জামবী, ফাগফির  লী যাম্বী।

অর্থঃ “হে আমার প্রভু! আপনার‌ই নামে শয়ন করলাম। আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন।

৩ । বাংলা উচ্চারণঃ বিসমিকা, আল্ল-হুম্মা, আমূতু  ওয়া  আ’হ‌ইয়া।

অর্থঃ”আপনার‌ই নামে,হে আল্লাহ, আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হ‌ই।

{বুখারী,হা/৬৩১৪ ; মিশকাত,হা/২৩৮২।}

৪ । বাংলা উচ্চারণঃ তিন কুল পাঠ করে । তিনবার।   তিন কুল পড়ে দুই হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসেহ্ করা।

{বুখারী,হা/৫০১৭; মিশকাত,হা/২১৩২।}

৫।    সুবহা-নাল্লা-হ–৩৩বার,  আল-‘হামদুলিল্লাহ –৩৩বার, আল্ল-হু আকবার –৩৪।মোট একশত বার।

৬।

رب قني عذابك يوم تبعث (تجمع) عبادك

বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা  ক্বিনী  আযা-বাকা  ইয়াওমা  তাব’আছু ইবা-দাক।

অর্থঃ হে আল্লাহ তা’আলা! আমকে আপনার সেই দিনের আযাব থেকে রক্ষা করুন,যেই দিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করিবেন।

‌              {তিরমিযী ,হা/৩৩৯৮ ; মিশকাত,হা/২৪০০।}

৭। আয়াতুল কুরসি পাঠ করা। একবার।

‌{বুখারী,হা/২৩১১,৩২৭৫; মুসলিম; মিশকাত,হা/ ২১২৩।}

৮। সূরা কাফিরূন পাঠ করা। একবার।

৯। সূরা আল বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা। একবার।

{বুখারী,হা/৫০৪০; মুসলিম,হা/১৯১৪; মিশকাত,হা/২১২৫।}

১০।

«أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيّوُمُ وَأَتُوبُ إِلَيهِ».

বাংলা উচ্চারণঃ  আসতাগ’ফিরুল্ল–হাল  (আযীমাল)  লাযী  লা ইলা-হা  ইল্লা – হুঅল  হাইউল  ক্ব‌ইউম,  ওয়া  আতূবু  ইলাইহি। তিনবার।

অর্থঃ আমি মহান আল্লাহ ক্ষমা প্রার্থনা করছি,যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্ব সংরক্ষণ, এবং তাঁর কাছে ত‌ওবা করছি।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট