
প্রকল্পের পটভূমি
জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসার অতি নিকটে অবস্থিত ১৪৩ নং ভাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় অংশগ্রহণ করলেও, কুরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সাথে পরিচয়ের সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত।
এই শূন্যতা পূরণের লক্ষ্যে মাদরাসার উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতিতে চালু করা হয়েছে এই বিশেষ “স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প”।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষার বিষয়বস্তু ও কার্যক্রম
- নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা — হরফ চেনা থেকে শুরু করে সহীহ্ তিলাওয়াত পর্যন্ত ধাপে ধাপে শিক্ষাদান
- ছোট সূরা ও দোয়া মুখস্থ — নামাযের প্রয়োজনীয় সূরা, দোয়া-দরূদ ও কালিমা আয়ত্ত করানো
- ইসলামী আদব-কায়দা শিক্ষা — সালাম, বড়দের সম্মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নৈতিক আচরণ
- নামায শিক্ষা কার্যক্রম — ওযু, নামাযের নিয়ম ও প্রাত্যহিক আমল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ
- ইসলামের মৌলিক আকিদা পরিচয় — শিশুবান্ধব উপায়ে ঈমান, আল্লাহ্ পরিচয় ও নবীজীর জীবনী আলোচনা
পরিচালনা পদ্ধতি
প্রকল্পটি সরকারি বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের আগে বা পরে অথবা সুবিধামতো সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালিত হয়। মাদরাসার প্রশিক্ষিত শিক্ষকগণ নূরানী পদ্ধতি অনুসরণ করে পাঠদান করেন।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অগ্রগতি মূল্যায়ন এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। প্রতি মাসে ফলাফল পর্যালোচনা ও মাসিক অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।
সহযোগিতা ও অংশীদারিত্ব
এই প্রকল্প সফলভাবে পরিচালনার জন্য ১৪৩ নং ভাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় অভিভাবক সমাজ ও ইউনিয়ন পরিষদের সক্রিয় সহযোগিতা নেওয়া হচ্ছে।
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মহৎ উদ্যোগে অর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ প্রদান বা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে পারেন। আল্লাহ্ তাআলা এই খেদমতকে কবুল করুন।
